বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাঞ্ছারামপুরে হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা, লুটের অভিযোগ      ● সুন্দরবনে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের পাস বন্ধ, ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা      ● তালতলীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ-আ.লীগের দুই নেতা গ্রেপ্তার      ● শাজাহানপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদসহ গ্রেপ্তার ৩      ● সন্ত্রাস-চাঁদাবাজিতে আতঙ্কিত খুলনার মানুষ, বিশেষ ইউনিট গঠনের দাবি      ● নেসেটে কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারানোর শঙ্কা      ● দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা      ● বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ      ● রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা      ● পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ ১১ পুলিশ নিহত, আহত ১২      ● জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহযোগিতা নিশ্চিতে বিশ্বমঞ্চে তারেক রহমান      ● রেমিট্যান্সে সুবাতাস, ১০ দিনে এলো ১৪০ কোটি ডলার      
বাঞ্ছারামপুরে হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা, লুটের অভিযোগ
প্রতিনিধি, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০৪ AM

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী উত্তর বাজারে এক হিন্দু মিষ্টি ব্যবসায়ীর প্রতিষ্ঠানে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা, ভাঙচুর, নগদ টাকা লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। "এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী তাপস ঘোষসহ এলাকার সাধারণ গ্রামবাসী একত্রিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং পরবর্তীতে দলবদ্ধভাবে থানায় এসে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন—বিদ্যুৎ মিয়া (২৫), সাদ্দাম মিয়া (৩০), ফাহাদিন মিয়া (২০), নাঈম মিয়া (২৭), সুজন মিয়া (৩০), হানিফ মিয়া (২২), আনোয়ারুল ইসলাম (৩২) এবং সোহেল মিয়া (২৫); অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যাঁদের সকলের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের খানে পাড়া এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাপস ঘোষ দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সাথে রূপসদী উত্তর বাজারে মিষ্টির ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে তাঁর দোকানে প্রবেশ করে অতর্কিত হামলা চালান। এ সময় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও এলোপাতাড়ি মারধর করা হয়, যার ফলে তাঁর শরীরের বিভিন্ন অংশে নীলফুলা জখম হয়। হামলাকারীরা দোকানের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভাঙচুরের একপর্যায়ে ১ নম্বর অভিযুক্ত বিদ্যুৎ মিয়া গলায় ছুরি ধরে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি ও ভীতি প্রদর্শন করেন। এরপর ক্যাশবাক্স ভেঙে ভেতরে থাকা নগদ ৩৭ হাজার ৭৯০ টাকা লুট করে নিয়ে যান তাঁরা। যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দিয়ে যান যে, এ বিষয়ে আইনের আশ্রয় নিলে বা কাউকে কিছু জানালে তাঁকে প্রাণনাশ করা হবে কিংবা দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে।

স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব চালিয়ে আসছে। তাদের ভয়ে সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসী সবসময় আতঙ্কের মধ্যে থাকেন। এই ঘটনার পর থেকে তাপস ঘোষ ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূ


লক শাস্তি এবং নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী তাপস ঘোষ।








স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর   ব্রাহ্মণবাড়িয়া   তাপস ঘোষ   দোকানে হামলা   ভাঙচুর   চাঁদাবাজির অভিযোগ   লুটপাট   প্রাণনাশের হুমকি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close