বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সন্ত্রাস-চাঁদাবাজিতে আতঙ্কিত খুলনার মানুষ, বিশেষ ইউনিট গঠনের দাবি      ● নেসেটে কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারানোর শঙ্কা      ● দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা      ● বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ      ● রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা      ● পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ ১১ পুলিশ নিহত, আহত ১২      ● জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহযোগিতা নিশ্চিতে বিশ্বমঞ্চে তারেক রহমান      ● রেমিট্যান্সে সুবাতাস, ১০ দিনে এলো ১৪০ কোটি ডলার      ● পুলিশের ৭ কর্মকর্তার বদলি      ● শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি      ● অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয় : চিফ হুইপ      ● ১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত       
সন্ত্রাস-চাঁদাবাজিতে আতঙ্কিত খুলনার মানুষ, বিশেষ ইউনিট গঠনের দাবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ AM

খুলনায় খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে ১০ মাসে মহানগর ও জেলায় ৭৭ জন হত্যার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময়ে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। চাঁদার দাবিতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটছে। এতে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

খুলনা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, নগরীর আট থানায় ১৮১ জন সন্ত্রাসী বেশি তৎপর। তাঁদের মধ্যে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর তৈরি বি কোম্পানি, নূর আজিম ও আশিক বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বেশি। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক হামলায় জড়িত অনেককে শনাক্ত করা হয়েছে। তবে অভিযুক্তদের কেউ কেউ জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়াচ্ছে। নগর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য, ব্যবসায়ী নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, চাঁদাবাজির ভয়ে ভুক্তভোগীরা অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না।

পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানের দাবি, গত ১০ মাসে ৩৭টি হত্যা মামলার মধ্যে ৩৪টির রহস্য উদ্ঘাটন করা হয়েছে এবং ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগীরা তথ্য না দেওয়া এবং মামলা না করায় ব্যবস্থা নেওয়া কঠিন হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়ে পৃথক বিশেষ ইউনিট গঠনের দাবি জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  খুলনা   আইনশৃঙ্খলা পরিস্থিতি   সন্ত্রাস   চাঁদাবাজি   খুন   খুলনা মহানগর পুলিশ   কেএমপি   ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা   বিশেষ ইউনিট   নগর নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close