প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩০ AM

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।
জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে আশপাশের কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এদিকে নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন। কোনাবাড়ীতে অবস্থিত এম এম নিট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দিলেও তাঁরা আবার সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি