বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ট্রাইসাইকেল পেয়ে খুশি প্রতিবন্ধী নূর ইসলাম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২:৫০ পিএম

পঞ্চগড়ে শারীরিক প্রতিবন্ধীদের চলাচল সহজ করতে ট্রাইসাইকেল বিতরণ করেছে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এই ট্রাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি। অনুষ্ঠানে কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. দিপক কুমার রায়, থেরাপি সহকারী আব্দুল জব্বার, অডিও মেট্রিশিয়ান শাহ আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিন নূর ইসলাম নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের হাতে একটি ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়। নূর ইসলাম বেংহারী ইউনিয়নের ফুলতলার নিচারঘাট সরকারপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।

গত ৭ আগস্ট নূর ইসলাম জেলা প্রশাসক সাবেত আলীর কাছে হুইলচেয়ারের জন্য একটি লিখিত আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং জেলা প্রশাসকের সুপারিশে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে তাকে ট্রাইসাইকেল দেওয়া হয়।

ট্রাইসাইকেল পেয়ে আবেগঘন কণ্ঠে নূর ইসলাম বলেন, ‘৭ বছর আগে টিউমারের অপারেশনের পর থেকে হাঁটাচলা করতে পারি না। পুরোনো হুইলচেয়ারটি নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলাম। জেলা প্রশাসকের পরামর্শে এখানে এসে মোহাম্মদ শাহজাহান স্যারের আন্তরিক সহায়তায় ট্রাইসাইকেল পেলাম। এখন আমি অনেক সহজে চলাফেরা করতে পারবো। সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’

প্রধান অতিথি অ্যাডভোকেট আদম সুফি বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবন সহজ করতে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, সমাজের সবাই মিলে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালে তাদের জীবনমান আরও উন্নত হবে।’

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, শারীরিক প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকারিভাবে নানা সহায়ক সরঞ্জাম দেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ট্রাইসাইকেল বিতরণ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close