শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটনায় ৫ জন গ্রেপ্তার       ● ​শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ       ● দাম্পত্যে শান্তির জন্য শ্বশুরবাড়িতে থাকা, নাকি আলাদা সংসার      ● শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা      ● নেপালের বিপক্ষে লর্ডসে নামবে টাইগাররা      ● সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে কীর্তি      ● নেটফ্লিক্সের ‘ব্যাডলি ইন লাভ’ তারকা গ্রেপ্তার      ● সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া, ৩ নম্বর সংকেত-মোংলা বন্দরে পন্য খালাস বন্ধ      ● ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাটসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড      ● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      ● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      
ওয়াই-ফাই রাউটারে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:৪৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই ওয়াই-ফাই ব্যবহৃত হয়, আর রাউটারটি ২৪ ঘণ্টায় সচল থাকে। অনেকেই আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে রাউটার বন্ধ করে দেন। তবে প্রশ্ন থাকে- রাতে রাউটার চালু থাকলেও, যদি কোনো ডিভাইস না চালানো হয়, তাহলে বিদ্যুৎ খরচ কতটা হয়?

তবে বিশেষজ্ঞদের মতে, ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

আমরা বাসায় নানা ধরনের বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করি। মাস শেষে বিদ্যুৎ বিল দেখেই অনেক সময় হতাশ হতে হয়।

তাই কোন ডিভাইসটি কতটুকু বিদ্যুৎ খরচ করে তা জানা থাকলে ব্যবহারে সচেতনতা আনা যায়। এর ফলে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমানো সম্ভব।

একটি ওয়াই-ফাই রাউটারের বিদ্যুৎ খরচ খুব বেশি না। এসব রাউটার সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের হয়ে থাকে। সুতরাং খুব বেশি বিদ্যুৎ খরচ করে না।

রাউটারে মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ হলে, মোট ২৪×৩০ = ৭২০ ঘণ্টা হয়। তাহলে বিদ্যুৎ খরচ দাঁড়ায়, ১০×৭২০ ওয়াট বা ঘণ্টা = ৭,২০০ ওয়াট বা ঘণ্টা। ৭,২০০÷১০০০ ইউনিট = ৭.২ ইউনিট।

এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা হয় তাহলে এক মাসে খরচ হবে ৭.২×৭.৫০ = ৫৪ টাকা। রাতের ১২ ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ হবে এর অর্ধেক, অর্থাৎ ২৭ টাকা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  ওয়াই-ফাই   রাউটার   বিদ্যুৎ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close