শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      ● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      ● শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া চালুর পরিকল্পনা      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান বেশি: রাষ্ট্রপতি      ● আইনশৃঙ্খলা দেখতে গোপালগঞ্জে তিন প্রধান      ● নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ      ● ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আফিয়া      ● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      ● রামগড়ে দেশীয় তৈরী অস্ত্র ও তাঁজাগুলিসহ ব্যবসায়ী আটক      
পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী
নাজমুল হাসান, নরসিংদী (পলাশ)
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:০৩ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও গ্রামীণ ব্যাংকের নাইট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

বোমা নিক্ষেপের পর কার্যালয়ের সামনে আগুন জ্বলে উঠলে স্থানীয় বাসিন্দা ও নাইট গার্ডের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংক কার্যালয়।

ঘটনার খবর পেয়ে পলাশ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে কারা, কী উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   পলাশ   গ্রামীণ ব্যাংক   পেট্রোল বোমা   অগ্নিসংযোগ   জিনারদী   আইনশৃঙ্খলা পরিস্থিতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close