শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      ● শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া চালুর পরিকল্পনা      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান বেশি: রাষ্ট্রপতি      ● আইনশৃঙ্খলা দেখতে গোপালগঞ্জে তিন প্রধান      ● নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ      ● ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আফিয়া      ● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      ● রামগড়ে দেশীয় তৈরী অস্ত্র ও তাঁজাগুলিসহ ব্যবসায়ী আটক      ● পোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, যুবদল নেতার নিন্দা ও প্রতিবাদ      
চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের কলিকাতা গ্রামের বিশ্বাসপাড়া থেকে চরবাগডাঙ্গা বর্ডার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের এমপি মো. নূরুল ইসলাম বুলবুল। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে আরএনসিডিআরআইডিপি (RNCDRIDP) প্রকল্পের আওতায় সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করা হবে। এতে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকা। 

উদ্বোধনকালে এমপি মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচনের আগে এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ যোগাযোগ ব্যবস্থার নানা সমস্যায় ভুগছিলেন। সড়কটি নির্মাণ হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষের চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি হবে। 

অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চাঁপাইনবাবগঞ্জ   সড়ক উন্নয়ন   বিশ্বাসপাড়া   চরবাগডাঙ্গা   নূরুল ইসলাম বুলবুল   এলজিইডি   সীমান্ত সড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close