বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চীনে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে নিহত ১৭, নিখোঁজ ৩৩
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:৫০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গানসু ও গুয়াংডংয়ে ভারী বর্ষণ এবং এর ফলে সৃষ্ট হড়পা বন্যা ও ভূমিধসের কারণে ১৭ জন নিহত হয়েছেন। পাশাপাশি কমপক্ষে ৩৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। 

গতকাল শুক্রবার (০৮ আগস্ট) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে।

চীনের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গানসু ও গুয়াংডংয়ে ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গানসুর চার জেলা, ইউঝৌং, লানঝৌ, লিনজিয়া ও বাইয়িন, এ প্রবল বন্যা দেখা দিয়েছে। ইউঝৌংয়ের জিংলং পার্বত্য এলাকার বন্যা কবলিত চারটি গ্রাম থেকে নিরাপদ স্থানে চার হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

বর্ষণ ও ঝড়ের কারণে গানসুর উত্তরপূর্বাঞ্চলের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং ভূমিধস ও বন্যার কারণে অধিকাংশ সড়ক বন্ধ রয়েছে।

এদিকে গুয়াংডং প্রদেশের একটি গ্রামে বড় ভূমিধস ঘটেছে। কাদা, মাটি ও ঝঞ্জাল জমে থাকা স্থান থেকে উদ্ধারকাজে এখন পর্যন্ত ৭ জনকে জীবিত ও ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনও অন্তত ৩৩ জনের খোঁজ মেলেনি। ভূমিধসে কয়েক ডজন বাড়িঘরও ধ্বংস হয়েছে।

চীনে জুন মাসের মাঝামাঝি থেকে বর্ষাজনিত দুর্যোগের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গত সপ্তাহে বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাত ও হড়পা বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close