মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার      ● কুরুকপাতায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল যুব সংঘ      ● নারিন্দায় হযরত শাহ আহসান উল্লাহ (রহ.) ওরস আজ      ● সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, জরুরি নয় এমন মার্কিন কর্মকর্তাদের ফেরার নির্দেশ      ● পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রাক্কলন, স্বাগত জানালেন দুই প্রধানমন্ত্রী      ● নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপির ছেলে ডিবি হেফাজতে      ● জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল      ● পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      ● পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর      ● মোংলা বন্দরে কয়লাবাহী জাহাজ ডুবি, নৌযান চলাচল স্বাভাবিক      ● পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ      
ভারতের পণ্যে ট্রাম্পের ২৫% শুল্ক, দিল্লির কড়া প্রতিক্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:৫৬ পিএম

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। নতুন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অবিচারপূর্ণ’ আখ্যায়িত করে দিল্লি বলেছে, “জাতীয় স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না ভারত।”

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার (৬ আগস্ট) ঘোষণা দেন, রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর এ ‘শাস্তিমূলক’ শুল্ক আরোপ করা হয়েছে। ফলে ভারতের পণ্যের ওপর মোট শুল্ক এখন দাঁড়াল ৫০ শতাংশে।

ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভারতীয় পণ্যে শিগগিরই বড় ধরনের শুল্ক আরোপ করা হবে। ৫ আগস্ট এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় পণ্যে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক বসানো হবে।” একদিনের ব্যবধানে সেটিই কার্যকর হলো।

ঘোষণার কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আমাদের জ্বালানি আমদানি সম্পূর্ণরূপে বাজারভিত্তিক এবং ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সেই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক।”

বিবৃতিতে আরও বলা হয়, “বিশ্বের অন্যান্য দেশগুলোও নিজেদের স্বার্থে একই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। কাজেই শুধু ভারতকে লক্ষ্যবস্তু করা গ্রহণযোগ্য নয়। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—ভারতের স্বার্থে আমরা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।”

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জানিয়েছে, ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন এই শুল্কহার ৭ আগস্ট থেকে কার্যকর হবে। তবে ভারতের ক্ষেত্রে এই শাস্তিমূলক শুল্ক আগেভাগেই কার্যকর করা হয়েছে।

ট্রাম্প ৩১ জুলাই এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যে ২৫% শুল্ক বসানোর নির্দেশ দেন। সেই আদেশেই বলা হয়েছিল, রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে অতিরিক্ত জরিমানাও আরোপ করা হবে—যদিও এখন পর্যন্ত সেই জরিমানার নির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close