মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোংলা বন্দরে কয়লাবাহী জাহাজ ডুবি, নৌযান চলাচল স্বাভাবিক      ● পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ      ● ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট      ● রমজান ঘিরে বাড়ছে ভোজ্যতেল, চিনি ও ডালের আমদানি      ● অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে অর্ণব, বাংলাদেশে কী প্রভাব      ● স্থানীয় সরকার নির্বাচনের পর ফিরতে পারে গ্রাম সরকার      ● ইরানে আঞ্চলিক বৈঠকের মধ্যেই সৌদি আরবে হামলার চেষ্টা      ● ট্রাম্পের সমর্থন নিয়ে ইরানকে নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর      ● সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে সিদ্ধান্ত বুধবার      ● বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত      ● সোনারগাঁয়ের ছাপেরবন্দ সেতুতে ঝুঁকি, ইউএনওর তাৎক্ষণিক পদক্ষেপ      ● কয়লা নিয়ে মোংলা ফেরার পথে ডুবল কার্গো জাহাজ      
মোংলা বন্দরে কয়লাবাহী জাহাজ ডুবি, নৌযান চলাচল স্বাভাবিক
প্রতিনিধি, মোংলা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পিএম

মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারে ধাক্কায় ডুবে যায় এই কয়লাবাহী কার্গোটি। 

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের স্টাফেরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশ্যে আসছিল এম,ভি ফুলবাড়ী। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এম,টি জান্নাতুল ফেরদৌস নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এম,ভি ফুলবাড়ী নামক জাহাজটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাকবলিত হয়ে ডুবে যায় কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী জাহাজ। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। 

এদিকে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার সিডিউল ছিল। তবে কার্গো জাহাজটি পশুর চ্যানলের বাহিরে ডুবে যাওয়ায় মুল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মোংলা বন্দর   পশুর নদী   কয়লাবাহী জাহাজ   এমভি ফুলবাড়ী   জাহাজডুবি   তেলবাহী ট্যাংকার   সুন্দরবন   নৌদুর্ঘটনা   বাগেরহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close