মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      ● পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর      ● মোংলা বন্দরে কয়লাবাহী জাহাজ ডুবি, নৌযান চলাচল স্বাভাবিক      ● পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ      ● ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট      ● রমজান ঘিরে বাড়ছে ভোজ্যতেল, চিনি ও ডালের আমদানি      ● অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে অর্ণব, বাংলাদেশে কী প্রভাব      ● স্থানীয় সরকার নির্বাচনের পর ফিরতে পারে গ্রাম সরকার      ● ইরানে আঞ্চলিক বৈঠকের মধ্যেই সৌদি আরবে হামলার চেষ্টা      ● ট্রাম্পের সমর্থন নিয়ে ইরানকে নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর      ● সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে সিদ্ধান্ত বুধবার      
পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পিএম

আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জানান, দুই দেশের সহযোগিতার মূল ভিত্তি ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা ‘বিগ-বি’ উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে। অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে শিগগিরই বাংলাদেশে জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানো হবে। পাশাপাশি দ্রুত ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) কার্যকর করা এবং বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলা, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা—এই চারটি স্তম্ভের ওপর দুই দেশের কৌশলগত অংশীদারত্ব পরিচালিত হবে। এ ছাড়া সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সরকারি উন্নয়ন সহায়তার (ওডিএ) আওতায় বাংলাদেশকে টহল জাহাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথাও তুলে ধরেন তাকাইচি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-জাপান   জাপানি বিনিয়োগ   তারেক রহমান   সানায়ে তাকাইচি   ৬.৩৫ বিলিয়ন ডলার   বিগ-বি উদ্যোগ   অর্থনৈতিক অংশীদারত্ব   টহল জাহাজ   সামুদ্রিক নিরাপত্তা   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close