মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল      ● পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      ● পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর      ● মোংলা বন্দরে কয়লাবাহী জাহাজ ডুবি, নৌযান চলাচল স্বাভাবিক      ● পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ      ● ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট      ● রমজান ঘিরে বাড়ছে ভোজ্যতেল, চিনি ও ডালের আমদানি      ● অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে অর্ণব, বাংলাদেশে কী প্রভাব      ● স্থানীয় সরকার নির্বাচনের পর ফিরতে পারে গ্রাম সরকার      ● ইরানে আঞ্চলিক বৈঠকের মধ্যেই সৌদি আরবে হামলার চেষ্টা      ● ট্রাম্পের সমর্থন নিয়ে ইরানকে নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর      
জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল
মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পিএম

জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন তুলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দলটির বর্তমান আমির ও সেক্রেটারি জেনারেল প্রকৃত জামায়াতের নেতা নন, তাঁরা জাসদ থেকে এসেছেন। তাঁর ভাষ্য, জাসদ থেকে ধার করা নেতৃত্বেই জামায়াতের কার্যক্রম চলছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ধানের শীষের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “স্বাধীনতার পর জাসদের লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করত। বর্তমানে জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেল তাঁরা কেউই জামায়াতের লোক নন, তাঁরা জাসদ থেকে এসেছেন।
তিনি অভিযোগ করে বলেন, অতীতে যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা এখনো একই ধরনের আচরণ করছে। মানুষকে ধমক দেওয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
ভোটারদের উদ্দেশে আলাল বলেন, “ভয়ের ঊর্ধ্বে উঠে আপনারা ভোটকেন্দ্রে আসবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গত সাত মাসে ঠাকুরগাঁওয়ে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা অন্য কোথাও হয়নি। ঠাকুরগাঁওকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের বিকল্প নেই।

জনসভায় ভূল্লী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপনির্বাচনকে ঘিরে প্রচারণার শেষ দিনে সভা-সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বক্তব্য ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন প্রার্থী এবং তাঁদের সমর্থকেরা। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মোয়াজ্জেম হোসেন আলাল   জামায়াতে ইসলামী   বিএনপি   ঠাকুরগাঁও-১   উপনির্বাচন   মির্জা ফয়সল আমীন   ধানের শীষ   রাজনৈতিক বক্তব্য   ঠাকুরগাঁও রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close