মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুরুকপাতায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল যুব সংঘ      ● নারিন্দায় হযরত শাহ আহসান উল্লাহ (রহ.) ওরস আজ      ● সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, জরুরি নয় এমন মার্কিন কর্মকর্তাদের ফেরার নির্দেশ      ● পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রাক্কলন, স্বাগত জানালেন দুই প্রধানমন্ত্রী      ● নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপির ছেলে ডিবি হেফাজতে      ● জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল      ● পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      ● পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর      ● মোংলা বন্দরে কয়লাবাহী জাহাজ ডুবি, নৌযান চলাচল স্বাভাবিক      ● পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ      ● ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট      
কুরুকপাতায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল যুব সংঘ
প্রতিনিধি, আলীকদম (বান্দরবান)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:০৩ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতায় মহা প্রবারণা উৎসব উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুরুকপাতা ব্যবসায়ী একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুরুকপাতা যুব সংঘ একাদশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন জিসান।

আজ বিকেল সাড়ে ৩টায় কুরুকপাতা বাজারসংলগ্ন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে যুব সংঘ একাদশ। গত ১১ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন মেনদানপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন অহিদ আল ইকরাম। এ সময় জোন সদরের পক্ষে ক্যাম্প জেসিও হিসেবে দায়িত্ব পালনকারী সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতেও খেলাধুলার ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল কুরুকপাতা যুব সংঘ একাদশকে ২৫ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। রানার্সআপ কুরুকপাতা ব্যবসায়ী একাদশ পায় ১০ হাজার টাকা ও ট্রফি। এ ছাড়া সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান জিসান।

উৎসবমুখর পরিবেশে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়। স্থানীয়দের আশা, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং পাহাড়ে পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কুরুকপাতা   আলীকদম   বান্দরবান   ফুটবল টুর্নামেন্ট   কুরুকপাতা যুব সংঘ   মহা প্রবারণা উৎসব   জিসান   পাহাড়ে সম্প্রীতি   খেলাধুলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close