প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:০৯ পিএম

বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের গলাচিপা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. হিরু হাওলাদার (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ।
গতকাল সোমবার ২৬ অক্টোবর রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হিরু হাওলাদার বরগুনা জেলার বেতাগী উপজেলার ৬নং কাজীরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বকুলতলী গ্রামের মৃত ফারুক হাওলাদারের ছেলে।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাজ্জাদ হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানাধীন ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ গলাচিপা ব্রিজের দক্ষিণ পাশের ঢালে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি