মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর      ● মোংলা বন্দরে কয়লাবাহী জাহাজ ডুবি, নৌযান চলাচল স্বাভাবিক      ● পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ      ● ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট      ● রমজান ঘিরে বাড়ছে ভোজ্যতেল, চিনি ও ডালের আমদানি      ● অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে অর্ণব, বাংলাদেশে কী প্রভাব      ● স্থানীয় সরকার নির্বাচনের পর ফিরতে পারে গ্রাম সরকার      ● ইরানে আঞ্চলিক বৈঠকের মধ্যেই সৌদি আরবে হামলার চেষ্টা      ● ট্রাম্পের সমর্থন নিয়ে ইরানকে নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর      ● সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে সিদ্ধান্ত বুধবার      ● বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত      
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পিএম

পটুয়াখালীর সদর উপজেলার তেঁতুলিয়া এলাকায় অবৈধভাবে পরিচালিত ‘স্টার বাবু ব্রিকস-১’ নামের একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৬ অক্টোবর) সকালে পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-হাসীব মোঃ তাসফিকুল ইসলাম।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বি এম রকিব উদ্দিন। এ সময় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’-এর ৫(২) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৬ ধারায় মেসার্স ‘স্টার বাবু ব্রিকস-১’-কে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশ সুরক্ষায় পটুয়াখালী জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক লোভানা জামিল।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   অবৈধ ইটভাটা   পরিবেশ অধিদপ্তর   ভ্রাম্যমাণ আদালত   ইটভাটা জরিমানা   পরিবেশ দূষণ   তেঁতুলিয়া   পরিবেশ সংরক্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close