মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রাক্কলন, স্বাগত জানালেন দুই প্রধানমন্ত্রী      ● নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপির ছেলে ডিবি হেফাজতে      ● জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল      ● পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      ● পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর      ● মোংলা বন্দরে কয়লাবাহী জাহাজ ডুবি, নৌযান চলাচল স্বাভাবিক      ● পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ      ● ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট      ● রমজান ঘিরে বাড়ছে ভোজ্যতেল, চিনি ও ডালের আমদানি      ● অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে অর্ণব, বাংলাদেশে কী প্রভাব      ● স্থানীয় সরকার নির্বাচনের পর ফিরতে পারে গ্রাম সরকার      
পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রাক্কলন, স্বাগত জানালেন দুই প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:১১ পিএম

আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানের বেসরকারি খাত থেকে ১ ট্রিলিয়ন ইয়েন বা এক লাখ কোটি ইয়েন পর্যন্ত বিনিয়োগ এবং এর মাধ্যমে দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রাক্কলনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে প্রকাশিত ১৪ দফা যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার বিষয়টিও স্বাগত জানানো হয়।

যৌথ বিবৃতিতে অবকাঠামো, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলকে জ্বালানি, শিল্প ও লজিস্টিকসের কেন্দ্র হিসেবে গড়ে তোলা, ঢাকার মেট্রোরেল নির্মাণ এগিয়ে নেওয়া এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি ত্বরান্বিত করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এ ছাড়া জাপানের ‘পাওয়ার এশিয়া’ উদ্যোগের আওতায় বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েনের জরুরি সহায়তা ঋণ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে জাপানের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির আওতায় একটি বড় টহল জাহাজ এবং অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) কর্মসূচির আওতায় পাঁচটি পেট্রোল বোট দেওয়ার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন দুই নেতা। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-জাপান সম্পর্ক   জাপানি বিনিয়োগ   ১ ট্রিলিয়ন ইয়েন   কর্মসংস্থান   তারেক রহমান   সানায়ে তাকাইচি   অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি   মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর   প্রতিরক্ষা সহযোগিতা   টোকিও সফর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close