বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:০০ পিএম আপডেট: ০৩.০৮.২০২৫ ৩:০৯ PM

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। 
‎রবিবার (৩ আগস্ট) সকাল ৭টা ত্রিশ মিনিটে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। 
‎জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে এর স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনটি পুরো ক্যাম্পাস ৫ বার ঘুরে প্রত্যয়-৭১ এর সামনে গিয়ে শেষ হয়।
‎এছাড়া তৃতীয় একাডেমিক ভবনে দুপুর ২ টায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল ৩ টায় বিতর্ক প্রতিযোগিতা, বিকেল ৪ টায় আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী ও বিকেল ৫ টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‎এ ছাড়া আগামী ৫ আগস্ট, ২০২৫ তারিখেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০ টা দশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে  থেকে বিজয় র‍্যালি, দুপুর ১ টা ত্রিশ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বিকেল ৫ টা ত্রিশ মিনিটে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮ টা ত্রিশ মিনিটে হলগুলোতে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। 
‎পালিত কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   স্বাধীন   ক্যাম্পাস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close