সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাঙামাটির বাঘাইছড়িতে টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ রবিবার (৩ আগস্ট) সকাল থেকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের একটি এলাকায় পাহাড় ধসে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এতে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা জানান, আমরা সংবাদ পেয়েছি। মাটি সরাতে ঘটনাস্থলে জনবল ও পেলোডার পাঠানো হয়েছে। টোবে মাটি সরাতে কিছুটা সময় লাগবে। 

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, “খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়কের একটি স্থানে পাহাড় ধসে পড়েছে। মাটি সরানোর কাজ চলছে। জেলার অন্যান্য সড়কগুলো স্বাভাবিক রয়েছে।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘‘সড়কে পড়ে থাকা মাটি সরাতে সেনাবাহিনীর পাশাপাশি একাধিক সংস্থা কাজ করছে। ঘণ্টাখানেকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাঘাইছড়ি   পাহাড়   সড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close