শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাটোর সুগার মিলে ডাকাতি, কোটি টাকার যন্ত্রাংশ লুট
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:০৪ পিএম

নাটোর শহরের হুগলবাড়িয়া এলাকায় অবস্থিত সরকারি নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

গত শনিবার (২ আগস্ট) গভীর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মিলের নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতির অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও মিল কর্তৃপক্ষ জানায়, ২০ থেকে ২৫ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল ট্রাকযোগে মিল চত্বরে ঢুকে পড়ে। তারা প্রথমেই গার্ডদের বেঁধে ফেলে, এরপর একে একে মিলের ওয়ার্কশপ, মেকানিক্যাল ইউনিট, ইলেকট্রিক সেকশন, ল্যাবরেটরি ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ঢুকে যন্ত্রাংশ খুলে ট্রাকে তোলে।

মিলের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটেছে। গার্ডদের অক্ষম করে দিয়ে ডাকাতরা খুব দ্রুততার সঙ্গে যন্ত্রপাতি লুট করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ হয়নি, তবে তা বিপুল হবে বলে আশঙ্কা করছি।’

ডাকাতির খবর ছড়িয়ে পড়লে ভোর থেকেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। সকালেই শতাধিক মানুষ মিল চত্বরে ভিড় জমায়। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল দল। পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করা হয়।

নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়েছে। প্রাথমিকভাবে লুট হওয়া যন্ত্রাংশের তালিকা তৈরি হচ্ছে। ইতোমধ্যে তদন্তে অগ্রগতি হয়েছে, আশা করছি খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিল থেকে প্রায় ৫০টির বেশি যন্ত্রাংশ, যার মধ্যে রয়েছে মিল হাউজের ১০টি মেটাল জানাল বেয়ারিং, লুট করা হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৯৫ লাখ টাকার বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নাটোর   সুগার মিল   ডাকাতি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close