বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৪:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ হন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে পুলিশি প্রহরায় তারা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে বের হতে সক্ষম হন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৩টায় তাদের নিরাপদে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা তাদের ঘিরে রেখে বিভিন্ন দাবি ও প্রশ্ন নিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর প্রাণ হারান অন্তত ৩১ জন। আহত হয়েছেন আরও অন্তত ১৬৫ জন। ভয়াবহ এ ঘটনায় গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরাও।

দুর্ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ক্যাম্পাস পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করতে আসেন আইন ও শিক্ষা উপদেষ্টা। তবে শিক্ষার্থীরা তাদের কঠোরভাবে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন তোলেন—বিশেষ করে কীভাবে একটি যুদ্ধবিমান ঘনবসতিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর প্রশিক্ষণ দিতে পারে, সেই প্রশ্নকে কেন্দ্র করেই মূলত উত্তেজনার সূত্রপাত।

শেষ পর্যন্ত পুলিশি সহায়তায় উপদেষ্টাদ্বয়কে ক্যাম্পাস ত্যাগ করতে হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close