শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নগরীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৪:২৪ পিএম

খুলনা মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত দশটার দিকে মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত জাকির বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। তিনি নিরালার ১৭ নং রোডের ৩০৬ নং বাড়ি রওশন ম্যানশনের বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা জাকির হোসেকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানায়, জাকিরের মশার কয়েলের ডিলার শীপ ছিলো। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিয়ের ১৭ বছর পর তার একটি মেয়ে হয়। তার বয়স ৫ বছর।

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। 

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। নিহত যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে তার দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ, হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে।’



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নগরী   ছুরি   ব্যবসায়ী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close