শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার      ● ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বায়ো সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড      ● এক পরিবারের চার বামন: কষ্টে কাটছে জীবন      ● শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ      ● অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গণনার চাকরি      ● টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম      ● কমিশন বাড়িয়েও মিলছে না নির্ধারিত দামে এলপিজি      ● দেশে বাড়ছে ডায়াবেটিস, শনাক্তের বাইরে বহু রোগী      ● পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ      ● চীনে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং      
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ৫৩ বিজিবি। অভিযানে ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ২৭ বোতল ‘চকো ডিএক্স’ এবং ৩৯ বোতল ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়েছে।​গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) আনুমানিক রাত ১০টা ১০ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে এই অভিযান পরিচালনা করে।​

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত এসব সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
​তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং যেকোনো ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপর ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চাঁপাইনবাবগঞ্জ   বিজিবি   মাদক উদ্ধার   ভারতীয় সিরাপ   চকো ডিএক্স   এস্কাফ   সীমান্ত অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close