বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বুড়িগঙ্গা দূষণ রোধে শ্যামপুর-কদমতলীতে ৪ শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং      ● গাইবান্ধায় বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা      ● মীরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ করলেন বিএনপি নেতা      ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন      ● সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি      ● আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে মাদকসেবীর ৭ দিনের জেল      ● সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা      ● আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি      ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়      ● শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি: তৃতীয় পক্ষের ইন্ধন দাবি পুলিশের      ● স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা      ● সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন      
বুড়িগঙ্গা দূষণ রোধে শ্যামপুর-কদমতলীতে ৪ শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার চারপাশের নদীসমূহের পরিবেশ রক্ষায় গঠিত কেন্দ্রীয় সেলের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় চারটি শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ পরিচালিত এ কার্যক্রমে চারটি প্রতিষ্ঠান- মেসার্স সিবা টেক্সটাইল, মেসার্স আল ফাত্তাহ টেক্সটাইল, নূরে মদিনা ডাইং ও শারমিন টেক্সটাইল থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। মনিটরিংয়ের সময় চারটি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স সিবা টেক্সটাইলের বাইপাস লাইনের মাধ্যমে তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমন করতে দেখা যায়।

সংগ্রহ করা তরল বর্জ্যের নমুনা পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে বিশ্লেষণের পর ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এবং ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩’ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উপপরিচালক সৈয়দ আহমদ কবীর এবং ঢাকা মহানগর ও ঢাকা গবেষণাগার কার্যালয়ের প্রতিনিধিরা।

এ ছাড়া অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপুলিশের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন।

বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close