শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আর্থিক সহায়তা চেয়ে করা পোস্ট সরিয়ে নিল প্রেস উইং
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৪:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সহায়তায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থ সহায়তার আহ্বান জানিয়ে একটি পোস্ট করা হয়েছিল। তবে সেই পোস্টটি কিছুক্ষণের মধ্যেই আবার সরিয়ে নিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটার কিছু পর প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টটি দেওয়া হয়। এতে বলা হয়, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ জমা দিতে পারেন।” পোস্টে একটি নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরও উল্লেখ করা হয়।

তবে অল্প সময়ের মধ্যেই—প্রায় আধা ঘণ্টা পর—পোস্টটি আর ওই পেজে দেখা যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তোলেন, কেন এমন একটি মানবিক উদ্যোগের পোস্ট দ্রুত সরিয়ে নিতে হলো।

অনেকের ধারণা, বিতর্ক এড়াতে বা যাচাই-বাছাই না করে পোস্ট দেওয়ার কারণে এটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  প্রেস উইং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close