শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুস্থ্য ও বাসযোগ্য নগরী গড়তে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে - জেলা প্রশাসক পাবনা      ● চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার      ● ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বায়ো সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড      ● এক পরিবারের চার বামন: কষ্টে কাটছে জীবন      ● শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ      ● অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গণনার চাকরি      ● টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম      ● কমিশন বাড়িয়েও মিলছে না নির্ধারিত দামে এলপিজি      ● দেশে বাড়ছে ডায়াবেটিস, শনাক্তের বাইরে বহু রোগী      ● পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ      
সুস্থ্য ও বাসযোগ্য নগরী গড়তে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে - জেলা প্রশাসক পাবনা
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম

পাবনা জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় নিয়মিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।  ১৪ই নভেম্বর শনিবার সকাল ৯টায় পৌরসভার অন্তর্গত ১২নং ওয়ার্ড (পানি উন্নয়ন বোর্ড)  এর সামনে এ অভিযান পরিচালনা করা হয়  অভিযানে পৌর প্রশাসক খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তিনি বলেন, সুস্থতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমাদের সবার পরিষ্কার পরিচ্ছন্ন নগরীর পাশাপাশি  জনসচেতনতা বৃদ্ধি করে একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে হবে। 
এক্ষেত্রে সবার সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। সবাই নিজ নিজ যায়গা থেকে সচেতন হলে একটি সুস্থ্য নগরী গড়া সম্ভব।  এসময় পথচারীসহ বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে সচেতনতার লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেড মোঃ গাজী দিদারুল ইসলাম।  পাবনা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল, পৌর নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, নির্বাহী দুলাল উদ্দিন, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  সার্বিক তত্বাবধান করেন পরিচ্ছন্নতা পরিদর্শক আসাদ হোসেন । 








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   পরিচ্ছন্নতা অভিযান   জেলা প্রশাসক   আমিনুল ইসলাম   জনসচেতনতা   বাসযোগ্য নগরী   পাবনা পৌরসভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close