বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪      ● নভেম্বরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৪০ লাখ ডলার      ● পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’      ● রাবণ চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ      ● প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন জয়া-শ্রাবন্তী      ● ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক      ● রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ      ● রাসায়নিক দিয়ে পাকানো কলা চেনার উপায়      ● কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন      ● ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার      
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫২টি মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার  ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৯, লালবাগ বিভাগ ৪৯, ওয়ারী বিভাগ ৪০, মতিঝিল বিভাগ ৫৯, তেজগাঁও বিভাগ ৭৬, মিরপুর বিভাগ ১২৭, গুলশান বিভাগ ৪৫, উত্তরা বিভাগ ৫১, এসআরইউ তিন ও গোয়েন্দা বিভাগ পাঁচ জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, দুইটি ককটেলের নিষ্ক্রিয়কৃত অংশ বিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close