শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা      ● ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭      ● ​ফরিদপুর থানায় পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার      ● মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত       ● চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা      ● নোয়াখালীতে বিশ্ব এনেসথেসিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা      ● বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: টুকু      ● মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম      ● ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার      ● মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম      ● সিজেপির পদযাত্রা ঘিরে দিল্লিতে কড়াকড়ি, সেন্ট্রাল পার্ক বন্ধ      
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরও ৮২ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১২:২৫ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর থেকে শুরু হওয়া এই হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮২ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একসঙ্গে নিহত হয়েছেন ১৫ জন। তারা শিশুখাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে ছিলেন। নিহতদের মধ্যে ৯ জন শিশু এবং ৪ জন নারী। এ হামলায় আরও আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে ১৯ জন শিশু।

এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। তিনি বলেন, ‘মানুষ যখন বাঁচার আশায় সাহায্যের লাইনে দাঁড়ায়, তখন তাদের হত্যা করা একেবারেই অমানবিক।’

তিনি আরও জানান, গাজায় মাসের পর মাস পর্যাপ্ত সাহায্য পৌঁছাচ্ছে না। ফলে শিশুরা অনাহারে দিন কাটাচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে।

রাসেল ইসরাইলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়ে এই হামলার স্বচ্ছ তদন্তের দাবি করেন।

এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এক বিবৃতিতে এই হামলাকে গণহত্যার ধারাবাহিক অংশ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, ‘ইসরাইল পরিকল্পিতভাবে স্কুল, শরণার্থী শিবির, রাস্তা ও ঘরবাড়িতে হামলা চালিয়ে সাধারণ মানুষ হত্যা করছে। এটি জাতিগত নিধনের অংশ।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ব্যাপক প্রতিশোধমূলক অভিযান শুরু করে ইসরাইল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন।

এই মানবিক বিপর্যয়ের মুখে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে রাফাহ থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার ইসরাইলি পরিকল্পনা নিয়েও তীব্র সমালোচনা চলছে।

সূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল   বিমান হামলা   ফিলিস্তিনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close