শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম      ● ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার      ● মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম      ● সিজেপির পদযাত্রা ঘিরে দিল্লিতে কড়াকড়ি, সেন্ট্রাল পার্ক বন্ধ      ● শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মুক্তি অনিশ্চিত      ● প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা অপূর্বর      ● কেন বিয়ে করেননি? করণের প্রশ্নে যা বললেন সালমান খান      ● আজকের স্বর্ণের দাম: ১৬ অক্টোবর ২০২৬      ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য      ● বাজারে সবজির ছড়াছড়ি, তবু চড়া দামে দিশেহারা ক্রেতারা      ● ঘুরতে বের হয়ে আর ফেরা হলো না, ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু      ● দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার পাশাপাশি ৩ জেলায় বিজিবি মোতায়েন      
মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:৪৪ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক শিক্ষার্থী মনিরুজ্জামান মনির ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলে মৎস্য ক্যাডারে নিয়োগের সুপারিশ পেয়েছিলেন। মেধাতালিকায় তাঁর অবস্থান ছিল ২৮তম। তবে গত ১৪ অক্টোবর প্রকাশিত নিয়োগের গেজেটে নিজের নাম না পেয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। চার বছরের প্রস্তুতি এবং প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়েও কেন বাদ পড়েছেন, তা জানেন না বলে জানিয়েছেন মনির।

মনিরুজ্জামানের দাবি, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। জুলাই আন্দোলনের শুরু থেকেই সামনের সারিতে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা মামলা না থাকার পরও যাচাই-বাছাইয়ের কথা বলে তাঁকে বাদ দেওয়া হয়েছে কি না, সে প্রশ্ন তুলে গেজেটে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের পরও নিয়োগপ্রক্রিয়ায় এমন বৈষম্য গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২০২৫ সালের ২৬ নভেম্বর বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। তবে গত ১৪ অক্টোবর প্রকাশিত গেজেটে স্থান পান ১ হাজার ৭০২ জন; বাদ পড়েন ১০৫ জন।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ৪৫তম বিসিএস   মনিরুজ্জামান মনির   বিসিএস নিয়োগ   পিএসসি   নিয়োগ গেজেট   বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close