শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা      ● নোয়াখালীতে বিশ্ব এনেসথেসিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা      ● বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: টুকু      ● মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম      ● ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার      ● মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম      ● সিজেপির পদযাত্রা ঘিরে দিল্লিতে কড়াকড়ি, সেন্ট্রাল পার্ক বন্ধ      ● শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মুক্তি অনিশ্চিত      ● প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা অপূর্বর      ● কেন বিয়ে করেননি? করণের প্রশ্নে যা বললেন সালমান খান      ● আজকের স্বর্ণের দাম: ১৬ অক্টোবর ২০২৬      ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য      
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা
প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৩ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা, এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জহির উদ্দিন হারুন। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের সম্মাননা দেওয়া হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি আন্তঃক্রীড়া ও ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়   নোয়াখালী   বেগমগঞ্জ   জিপিএ-৫   শিক্ষক সংবর্ধনা   কৃতী শিক্ষার্থী   অভিভাবক সমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close