শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নোয়াখালীতে বিশ্ব এনেসথেসিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা      ● বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: টুকু      ● মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম      ● ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার      ● মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম      ● সিজেপির পদযাত্রা ঘিরে দিল্লিতে কড়াকড়ি, সেন্ট্রাল পার্ক বন্ধ      ● শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মুক্তি অনিশ্চিত      ● প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা অপূর্বর      ● কেন বিয়ে করেননি? করণের প্রশ্নে যা বললেন সালমান খান      ● আজকের স্বর্ণের দাম: ১৬ অক্টোবর ২০২৬      ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য      ● বাজারে সবজির ছড়াছড়ি, তবু চড়া দামে দিশেহারা ক্রেতারা      
নোয়াখালীতে বিশ্ব এনেসথেসিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:৫৮ পিএম

নোয়াখালীতে ১৮০তম বিশ্ব এনেসথেশিয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজি নোয়াখালী শাখার উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে হাসপাতালের এইচবিইউ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজি নোয়াখালী শাখার সভাপতি ডা. মো. আবুল কাশেমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. মো. মহিউদ্দিন মঞ্জু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডা. মো. শহীদুল্লাহ। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের এনেসথেসিওলজিস্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ অস্ত্রোপচার নিশ্চিত করতে এনেসথেসিওলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্রোপচারের আগে রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন, অস্ত্রোপচার চলাকালে অ্যানেসথেশিয়া প্রয়োগ ও শারীরিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং অস্ত্রোপচার-পরবর্তী সময়ে রোগীর সুস্থতা নিশ্চিত করতে তাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রোগীর নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অ্যানেসথেশিয়া সেবার মানোন্নয়ন এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   বিশ্ব এনেসথেশিয়া দিবস   নোয়াখালী জেনারেল হাসপাতাল   এনেসথেসিওলজি   চিকিৎসাসেবা   রোগীর নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close