শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার      ● মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম      ● সিজেপির পদযাত্রা ঘিরে দিল্লিতে কড়াকড়ি, সেন্ট্রাল পার্ক বন্ধ      ● শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মুক্তি অনিশ্চিত      ● প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা অপূর্বর      ● কেন বিয়ে করেননি? করণের প্রশ্নে যা বললেন সালমান খান      ● আজকের স্বর্ণের দাম: ১৬ অক্টোবর ২০২৬      ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য      ● বাজারে সবজির ছড়াছড়ি, তবু চড়া দামে দিশেহারা ক্রেতারা      ● ঘুরতে বের হয়ে আর ফেরা হলো না, ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু      ● দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার পাশাপাশি ৩ জেলায় বিজিবি মোতায়েন      ● ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প      
ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:৩৯ পিএম

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও পণ্য রপ্তানির ধারাবাহিক প্রবৃদ্ধির মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনশেষে দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৬৩০ কোটি ৮২ লাখ ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার বা ৩ হাজার ১৫০ কোটি ১৫ লাখ ডলারে। বাংলাদেশ ব্যাংকের নিবন্ধিত মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের দিন ১৪ অক্টোবর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। ১১ অক্টোবর এই দুই হিসাবে রিজার্ভ ছিল যথাক্রমে ৩৬ দশমিক ২১ বিলিয়ন ও ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার। অক্টোবরের শুরুতেও রিজার্ভে ওঠানামা দেখা গেছে। ৮ অক্টোবর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ৩১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। এর আগে ৮ সেপ্টেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার, যা ওই সময়ের তুলনামূলক উচ্চ অবস্থানগুলোর একটি। প্রবাসী আয় ও রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা আসা রিজার্ভের জন্য গুরুত্বপূর্ণ হলেও আমদানি ব্যয় ও বৈদেশিক দায় পরিশোধের ওপরও এর অবস্থান নির্ভর করে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বৈদেশিক মুদ্রার রিজার্ভ   বাংলাদেশ ব্যাংক   রিজার্ভ   প্রবাসী আয়   রেমিট্যান্স   রপ্তানি আয়   আইএমএফ   বিপিএম-৬   বাংলাদেশের অর্থনীতি   অর্থনীতি সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close