শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ​ফরিদপুর থানায় পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার      ● মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত       ● চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা      ● নোয়াখালীতে বিশ্ব এনেসথেসিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা      ● বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: টুকু      ● মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম      ● ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার      ● মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম      ● সিজেপির পদযাত্রা ঘিরে দিল্লিতে কড়াকড়ি, সেন্ট্রাল পার্ক বন্ধ      ● শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মুক্তি অনিশ্চিত      ● প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা অপূর্বর      ● কেন বিয়ে করেননি? করণের প্রশ্নে যা বললেন সালমান খান      
​ফরিদপুর থানায় পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার
প্রতিনিধি, ফরিদপুর (পাবনা)
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৫৬ পিএম

ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা এবং দেশীয় অস্ত্রসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার সময়  গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থানাধীন হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​ফরিদপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে ওসি মনজুরুল হাসান মাসুদ জানান , গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ নেতৃত্বে এসআই (নিঃ) মো. আশরাফুল ইসলাম, এসআই (নিঃ) এসএম গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) নির্মল মুর্মু, এসআই (নিঃ) মো. আসিফ সরকার, কং/১৫৯০ মো. নূর নবী খন্দকার, কং/৮৬২ মো. বাপ্পি হোসেন এবং কং/১৮৯৭ মো. আল আমিন বিশেষ অভিযান পরিচালনা করেন।

​অভিযানে ধানুয়াঘাটা গ্রামের ১নং আসামি মো. নয়ন প্রামানিকের বসতঘরের ভেতর থেকে তল্লাশি চালিয়ে বিভিন্ন  মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা হলেন—১. মো. নয়ন প্রামানিক (৪০), পিতা: মো. আব্দুর রহমান, সাং-ধানুয়াঘাটা।২. মো. মামুন হোসেন (৩০), পিতা: মো. মজিদ প্রামানিক, সাং-বেড়হাওলীয়া (দক্ষিণপাড়া)।৩. মো. জাকির আলী (২১), পিতা: মো. আব্দুর রহমান, সাং-হাদল (মাদ্রাসাপাড়া)।৪. মো. কাউছার আলী (১৯), পিতা: মো. বিল্লাল আলী, সাং-ধানুয়াঘাটা (বাজারপাড়া)।৫. মো. সাকিভ উদ্দিন (১৯), পিতা: মো. তাজ উদ্দিন, সাং-আলমনগর, চাটমোহর।

​তাদের নিকট থেকে মোট ১৫৫ পিস হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ১৫.৫ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ৪৬,৫০০ টাকা), ৫৫০ গ্রাম গাঁজা (মূল্য ২২,০০০ টাকা), ২টি লোহার তৈরি চাপাতি ও ১টি হাতলবিহীন লোহার ঠাংকি উদ্ধার করা হয়।

​প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হাসান মাসুদ জানান, তিনি গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে ফরিদপুর থানায় যোগদানের পর থেকেই থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   ফরিদপুর থানা   মাদকবিরোধী অভিযান   ইয়াবা   গাঁজা   দেশীয় অস্ত্র   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close