বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মক্কায় যে অপরাধে মৃত্যুদণ্ড হলো দুই বাংলাদেশির      ● মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর      ● খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু      ● নেটফ্লিক্সে ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত      ● ঢাকা থেকে সৌদির রিয়াদ-দাম্মাম রুটে ১০০ ফ্লাইট বাতিল, দুশ্চিন্তায় যাত্রীরা      ● নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম মিলবে শুক্রবার      ● আইএমএফের ঋণে শর্ত থাকবে, পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত যুবক আটক      ● স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সেবায় রূপান্তরের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী      ● ১৬ হাজার কিলোমিটার নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই: শেখ রবিউল আলম      ● ৩১ পূজামণ্ডপে টিন-চাল বিতরণ      ● ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ, কারণ কী?      
মক্কায় যে অপরাধে মৃত্যুদণ্ড হলো দুই বাংলাদেশির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৫১ পিএম

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার (১৪ অক্টোবর) তাদের এই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাছির ও সিথি আক্তার। বাংলাদেশে তাদের বাড়ি কোথায়, তা জানা যায়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে আটক করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং মামলাটি আদালতে পাঠানো হয়।

বিচারিক কার্যক্রম শেষে আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেন। মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘন, ঘটনার স্থান ও সময় এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিচারক তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

বিবৃতিতে বলা হয়, আদালত ‘তা’জির’ বা বিবেচনামূলক শাস্তি হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট উচ্চতর কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ এবং নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার চেষ্টা করলে তাকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

তবে দুই বাংলাদেশির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কী ধরনের অনৈতিক কাজের অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। ঘটনাটি মক্কার কোন মসজিদে ঘটেছিল, সে তথ্যও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ নেই।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close