শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০      ● ১৮ কর্মদিবসে ৮৬৪ ক্লাস ও ৩৩ পরীক্ষা বাতিল, অনিশ্চয়তায় চুয়েটের শিক্ষার্থীরা      ● স্থানীয় নির্বাচনেও জয়-পরাজয়ে কতটা প্রভাব ফেলবে আ.লীগের ভোটব্যাংক?      ● রাশিয়ায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই      ● ঢাকা জেলা পরিষদের ইতিহাসে প্রথম দুর্গাপূজায় প্রায় ৭০ লাখ টাকা অনুদান      ● দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা      ● মাধবপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত আনসার ও ভিডিপি      ● ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২      ● মাদ্রাসার সুপার ও ছেলে অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ      ● পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত      ● ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা: সিসিক প্রশাসক      ● বেলাবোয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের নোহার      
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পিএম

শিক্ষা ব্যবস্থার সংস্কার, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলন শুরুর পর থেকে রাজধানী প্যারিসের মহানগর এলাকায় ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ৮৬ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। এদিকে, গত প্রায় এক মাসের বিক্ষোভে ২৮৬ জন পুলিশ ও জেন্ডার্ম এবং শিক্ষা বিভাগের ১৩ জন কর্মী আহত হয়েছেন। আগামী শনিবার দেশজুড়ে আরও বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। 

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে জানিয়েছেন, দেশটির প্রায় ২০০টি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। সরকার উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া পর্যালোচনা করছে এবং অক্টোবরের শেষ নাগাদ এ বিষয়ে নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি ৩ হাজার বিকল্প শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতির দুই-তৃতীয়াংশ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেছেন, আন্দোলন এখন আর শুধু শিক্ষার্থীদের দাবিদাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই; কিছু এলাকায় এটি ‘নগরকেন্দ্রিক সহিংসতার আন্দোলনে’ রূপ নিয়েছে। তিনি বিক্ষোভের সময় সহিংসতা ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন। 

গত ১৭ সেপ্টেম্বর প্যারিসের উপকণ্ঠের একটি উচ্চবিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে অসন্তোষ থেকে আন্দোলনের সূচনা হয়। পরে তা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্যারিস, মার্সেই ও লিওঁর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবরোধ কর্মসূচি চলছে। জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় লিওঁ প্রশাসন একটি ছাত্র বিক্ষোভ নিষিদ্ধ করেছে। এদিকে, আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা বাড়ছে। বিভিন্ন ঘটনায় শিক্ষার্থীদের আহত হওয়ার অভিযোগ তদন্ত করছে কর্তৃপক্ষ। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে শুরু হওয়া আন্দোলন কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে এখন চাপে রয়েছে ফরাসি সরকার।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ফ্রান্স   শিক্ষার্থী বিক্ষোভ   প্যারিস   শিক্ষা সংস্কার   গ্রেপ্তার   সেবাস্তিয়ান লেকর্নু   ফরাসি সরকার   পুলিশ   উচ্চবিদ্যালয়   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close