বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সবাই জিপিএ-৫, শতভাগ পাস
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১২:০৭ পিএম

এসএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এ কলে‌জ থেকে এবার মোট ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যাদের সবাই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে ক্যাডেট কলেজ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যের অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক-নির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হকের তত্ত্বাবধানে এ সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।

ক্যাডেট কলেজগুলো বরাবরই সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা এবং বহুমুখী সহ-পাঠ্যক্রমিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত। পরীক্ষার্থী ক্যাডেটবৃন্দ তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের অকুণ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করেছেন।

কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক আশা প্রকাশ করেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাফল্যের এ ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   গার্লস   ক্যাডেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close