প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:০০ পিএম

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) তাঁদের গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানোর কথা রয়েছে সংস্থাটির।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আসাদুল হাবিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও নূর মোহাম্মদ (নিলয়), পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর রুবেল ইসলাম এবং প্রশ্নফাঁস চক্রের সদস্য মফিজুল ইসলাম ওরফে রাফি, হাসিনুর রহমান সুজন ও এমদাদুর রহমান।
স্বদেশ প্রতিদিন/এস পি