শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম      ● সিজেপির পদযাত্রা ঘিরে দিল্লিতে কড়াকড়ি, সেন্ট্রাল পার্ক বন্ধ      ● শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মুক্তি অনিশ্চিত      ● প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা অপূর্বর      ● কেন বিয়ে করেননি? করণের প্রশ্নে যা বললেন সালমান খান      ● আজকের স্বর্ণের দাম: ১৬ অক্টোবর ২০২৬      ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য      ● বাজারে সবজির ছড়াছড়ি, তবু চড়া দামে দিশেহারা ক্রেতারা      ● ঘুরতে বের হয়ে আর ফেরা হলো না, ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু      ● দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার পাশাপাশি ৩ জেলায় বিজিবি মোতায়েন      ● ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প      ● রাজধানীর ২৫৭ পূজামণ্ডপে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা: ডিএমপি কমিশনার      
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:৩৭ পিএম

মধ্যপ্রাচ্যে সংঘাত ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও আন্তর্জাতিক বাজারে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৬টা ১২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ১০৫ ডলার ৫১ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ৯৭ ডলার ৪৩ সেন্টে দাঁড়ায়। 

তেলের সরবরাহ বাড়িয়ে বাজারের চাপ কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ২ কোটির বেশি ব্যারেল ডিজেলসহ মার্চে জরুরি মজুত থেকে ছাড়ার প্রতিশ্রুতি দেওয়া অবশিষ্ট তেল দ্রুত বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। এদিকে, জ্বালানি পরিবহনের ব্যয় কমাতে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন করেছে—এমন কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে। ফলে সাময়িক দরপতন হলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও জ্বালানি পরিবহনের নিরাপত্তার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তেলের দাম   বিশ্ববাজার   ব্রেন্ট ক্রুড   ডব্লিউটিআই   মধ্যপ্রাচ্য সংকট   হরমুজ প্রণালি   আন্তর্জাতিক জ্বালানি সংস্থা   আইইএ   জ্বালানি সরবরাহ   বিশ্ব অর্থনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close