বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইউএনওর উদ্যোগে শিক্ষার্থীরা পেল ১০টি ফ্যান      ● পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিশু ও শিক্ষকের মৃত্যু      ● মক্কায় যে অপরাধে মৃত্যুদণ্ড হলো দুই বাংলাদেশির      ● মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর      ● খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু      ● নেটফ্লিক্সে ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত      ● ঢাকা থেকে সৌদির রিয়াদ-দাম্মাম রুটে ১০০ ফ্লাইট বাতিল, দুশ্চিন্তায় যাত্রীরা      ● নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম মিলবে শুক্রবার      ● আইএমএফের ঋণে শর্ত থাকবে, পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত যুবক আটক      ● স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সেবায় রূপান্তরের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী      ● ১৬ হাজার কিলোমিটার নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই: শেখ রবিউল আলম      
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিশু ও শিক্ষকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৪৯ পিএম

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৭ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শহরের দির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে তিন ডজনের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখতে উদ্ধার অভিযান চলছে। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, স্কুলে ক্লাস চলাকালে ভবনটির ওপরের তলার ছাদ নিচের তলার ওপর ধসে পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা শিশুরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, নিহত ও আহত শিশুদের বয়স ১৩ বছর বা তার কম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 

ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
জেলা জরুরি বিভাগের কর্মকর্তা ইফতিখার খান জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে অন্তত ৪৫ শিশুকে উদ্ধার করা হয়েছে। আরও শিশু আটকে থাকার আশঙ্কায় তল্লাশি চালানো হচ্ছে। 

স্কুলের মালিক গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পেশোয়ারের পুলিশপ্রধান সাঈদ আহমেদ জানিয়েছেন, ভবনটির কাঠামোগত দুর্বলতা ছিল। এ ঘটনায় স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ছাদ ধসের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে জানা যাবে। 

শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   পেশোয়ার   স্কুলের ছাদ ধস   শিশু নিহত   স্কুল দুর্ঘটনা   দির কলোনি   শেহবাজ শরিফ   উদ্ধার অভিযান   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close