বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুগলের আমন্ত্রণে বাংলাদেশি দম্পতি যাচ্ছেন জাপানে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:৪২ AM

জাপানে গুগল লোকাল গাইডসের আমন্ত্রণে আয়োজিত হতে যাচ্ছে গুগল ম্যাপস ভিত্তিক বৈশ্বিক সম্মেলন ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’। ২৪ ও ২৫ জুলাই টোকিওতে অনুষ্ঠেয় এই সম্মেলনে অংশ নিচ্ছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী। বিশ্বের ১৯টি দেশ থেকে বাছাইকৃত ৫০ জন অভিজ্ঞ গুগল কন্ট্রিবিউটরের মধ্যে তারা পৃথকভাবে আমন্ত্রণ পেয়েছেন, যা বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত। এই আয়োজনের সমস্ত ব্যয় বহন করছে গুগল।

‘কানেক্ট লাইভ’ হচ্ছে গুগল ম্যাপস কমিউনিটির জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক আয়োজন। এতে অংশগ্রহণকারীরা গুগল ম্যাপসের ভবিষ্যৎ ফিচার ও প্রযুক্তিগত হালনাগাদ সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং সরাসরি গুগল টিমের সঙ্গে মতবিনিময় করবেন।

গুগল লোকাল গাইডস একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গুগল ম্যাপে নতুন তথ্য যোগ, ছবি-ভিডিও আপলোড, রিভিউ প্রদানসহ নানা কার্যক্রমের মাধ্যমে গুগল ম্যাপকে আরও তথ্যবহুল করে তোলেন।

দীর্ঘদিন ধরেই গুগল কমিউনিটির সঙ্গে যুক্ত এই দম্পতির রয়েছে একাধিক অর্জন। পাভেল সারওয়ার ২০১৭ সালে গুগলের আমন্ত্রণে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে গুগলের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটে অংশ নেন। সেখানেই তাকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করে গুগল। ২০২১ সালে তিনি "কমিউনিটি বিল্ডার" ক্যাটাগরিতে ‘গাইডিং স্টার অ্যাওয়ার্ড’ পান।

অন্যদিকে, সুমাইয়া জাফরিন চৌধুরী ২০২০ সালে "হেল্পফুল হিরো" ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হন। তিনি গুগল লোকাল গাইডস কানেক্ট মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটে চারবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন এবং ২০২৩ সালে টোকিওতে অনুষ্ঠিত মডারেটর কনভারসেশনেও অংশ নেন।

গুগল লোকাল গাইডস একাধিকবার এই দম্পতিকে তাদের অফিশিয়াল ব্লগ, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ফিচার করেছে। ২০১৭ সালে আন্তর্জাতিক নারী দিবসে সুমাইয়াকে “বিশ্বের জন্য অনুপ্রেরণীয় নারী” হিসেবে উল্লেখ করে গুগল। ২০১৮ সালের ভালোবাসা দিবসে ‘মিট দ্য কাপল দ্যাট গাইডস টুগেদার’ শিরোনামে তাদের নিয়ে ফিচার করে গুগল ব্লগ। একইভাবে ২০২৩ সালের ভালোবাসা দিবস ও বাংলা নববর্ষেও এই দম্পতিকে নিয়ে গুগল ফিচার প্রকাশ করে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ পাভেল সারওয়ার এবং উন্নয়নকর্মী সুমাইয়া জাফরিন চৌধুরী গুগলের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্থাপনা ও স্থানীয় উদ্যোগগুলো বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় তাদের অবদান প্রশংসনীয় বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  গুগল   আমন্ত্রণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close