বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে সাব ইন্সপেক্টরের আত্মহত্যা      ● প্রবৃদ্ধি কমায় ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তন আসছে ১,২৭১ পদে      ● সাড়ে ১১ কোটি বছর আগের ডাইনোসরের হাড়ে রক্তের চিহ্ন      ● উপকূলীয় নিরাপত্তায় আনসার সদস্যদের প্রশিক্ষণ বাড়ানোর উদ্যোগ      ● গজারিয়া প্রেস ক্লাবে কুরআনের আলোকে সাংবাদিকতা নিয়ে মতবিনিময়      ● ট্রাম্পের রাজনৈতিক ধাক্কার মধ্যে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● মানিক পসারি দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন      ● মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প      ● অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতির দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের শপথ      ● বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      
সাড়ে ১১ কোটি বছর আগের ডাইনোসরের হাড়ে রক্তের চিহ্ন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম

প্রায় ১১ কোটি ৫০ লাখ বছর আগের ডাইনোসরের হাড়ে রক্তকণিকার মতো গঠন ও রক্তের সঙ্গে সম্পর্কিত রাসায়নিক উপাদান শনাক্ত করেছেন গবেষকেরা। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে একটি দল ব্রাজিল থেকে পাওয়া জীবাশ্ম পরীক্ষা করে এ সন্ধান পেয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে।

গবেষকেরা ছোট আকারের থেরোপড প্রজাতির ডাইনোসর অ্যারাটাসরাস মিউজিউনাসিওনালির ডান পায়ের হাড়ের ভেতরে রক্তনালির মতো সরু পথে অসংখ্য ক্ষুদ্র ডিম্বাকৃতির গঠন দেখতে পান। এগুলোর আকৃতি ও অবস্থান রক্তকণিকার সঙ্গে মিলে গেলেও শুধু চেহারা দেখে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তাই অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণের পাশাপাশি রাসায়নিক পরীক্ষাও চালানো হয়। এতে হিম বি নামের একটি অণু পাওয়া গেছে, যা হিমোগ্লোবিনের গুরুত্বপূর্ণ অংশ। এ ছাড়া নমুনায় লোহা, কার্বন ও নাইট্রোজেনের উপস্থিতিও শনাক্ত হয়েছে।

গবেষকদের মতে, ডাইনোসরের সম্ভাব্য রক্তকণিকার এটিই এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরোনো নমুনা। এর আগে পাওয়া নমুনাগুলোর বয়স ছিল সর্বোচ্চ প্রায় ৮ কোটি বছর। তবে সাড়ে ১১ কোটি বছর ধরে মূল রক্তকণিকা অক্ষত অবস্থায় টিকে ছিল, এমন নয়। বরং মূল কোষের গঠন খনিজ ও রাসায়নিক পদার্থের সঙ্গে মিশে এক ধরনের ছাপ তৈরি করেছে বলে ধারণা করছেন তাঁরা। কম অক্সিজেনযুক্ত পরিবেশ এবং ম্যাঙ্গানিজ খনিজ পদার্থ জীবাশ্মের এসব সূক্ষ্ম গঠন সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ডাইনোসর   প্রাচীন জীবাশ্ম   রক্তকণিকা   বিজ্ঞান গবেষণা   কার্টিন বিশ্ববিদ্যালয়   হিমোগ্লোবিন   প্রত্নজীববিজ্ঞান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close