বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করে এসআরবি-৬      ● ক্লাউড ও এআই ব্যবসায় মাইক্রোসফটের আয়ের রেকর্ড      ● চীনা এআই দিয়ে জটিল সাইবার হামলা, গবেষণায় উদ্বেগ      ● আজ প্রেমের জোয়ারে ভাসবেন কোন ৫ রাশির জাতক-জাতিকা?      ● কেন্দুয়ায় ৭০ শিক্ষার্থীর হাতে "নজরুল বর্ষ" পুরস্কার      ● তাহসিফের মৃত্যুতে ছয় প্রশ্নের উত্তর মিলছে না      ● মুক্তির আগেই নকলের অভিযোগে শাহরুখের ‘কিং’      ● মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত      ● পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর ভিউ ১৭০ কোটি      ● যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ      ● ঝিমিয়ে পড়া মানিপ্লান্ট সতেজ করবেন যেভাবে      ● গাছের ওপর দিয়ে পারাপার ৩০ হাজার মানুষের      
ক্লাউড ও এআই ব্যবসায় মাইক্রোসফটের আয়ের রেকর্ড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম

ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবসার প্রবৃদ্ধিতে আবারও আয়ের রেকর্ড গড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। একই সময়ে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬ বিলিয়ন ডলারে, যা এক বছরে ৩২ শতাংশ বেশি। এ নিয়ে টানা ১০ প্রান্তিকে নতুন আয়ের রেকর্ড করল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য প্রান্তিকে মাইক্রোসফটের ক্লাউড ব্যবসা থেকে আয় হয়েছে ৬৩ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। এর মধ্যে অ্যাজুর থেকে আয় হয়েছে ৩৩ দশমিক ২ বিলিয়ন ডলার এবং মাইক্রোসফট ৩৬৫ থেকে প্রায় ২৮ বিলিয়ন ডলার। এ ছাড়া ওপেনএআই থেকে ১০ বিলিয়ন ডলার আয় করেছে প্রতিষ্ঠানটি। অ্যানথ্রপিকও অ্যাজুরের ক্লাউড সেবা ব্যবহার করছে। তবে ক্লাউড ব্যবসার সব আয় এআই-সংশ্লিষ্ট নয়; প্রচলিত সফটওয়্যার ও অনলাইন সেবা পরিচালনাতেও অ্যাজুর ব্যবহৃত হয়।

ভবিষ্যৎ চাহিদা সামাল দিতে ক্লাউড অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ বিনিয়োগ করছে মাইক্রোসফট। বিদ্যমান চুক্তির আওতায় ভবিষ্যতে পাওয়ার অপেক্ষায় থাকা বাণিজ্যিক আয়ের পরিমাণ বেড়ে ৬৭৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৭৩ শতাংশ বেশি। আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটির মূলধনী ব্যয় হয়েছে ৪৫ দশমিক ২ বিলিয়ন ডলার, যা এক প্রান্তিকে সর্বোচ্চ। তবে ডিভাইস ও ভোক্তাপণ্য বিভাগে আয় ৩ শতাংশ কমে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমেছে। এ বিভাগে উইন্ডোজের জন্য কম্পিউটার নির্মাতাদের কাছ থেকে পাওয়া আয় ও ডিভাইস বিক্রির আয় কমেছে ২২ শতাংশ।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মাইক্রোসফট   এআই   ক্লাউড কম্পিউটিং   অ্যাজুর   ওপেনএআই   টেকক্রাঞ্চ   প্রযুক্তি   প্রযুক্তি ব্যবসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close