বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঝালকাঠিতে স্টেডিয়াম সংলগ্ন বসতঘরে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৯:১২ AM

ঝালকাঠি সদর উপজেলার বিকনা এলাকায় নতুন স্টেডিয়াম সংলগ্ন একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুলাই)  রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ গভীরে রাতে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তারা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্র, শাড়ি-কাপড়, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

বসতঘরের মালিক জানান, হঠাৎ ঘরের একাংশে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখি। সাথে সাথে প্রাণভয়ে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পরিবারটি। তাই ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বসতঘরে আগুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close