মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এআই সুবিধা ও ৯০ হার্টজ ডিসপ্লেসহ স্যামসাংয়ের নতুন ফোন      ● বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি      ● কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২      ● তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার      ● প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র      ● গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল স্প্যানিশ ফুটবলারের      ● কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ও ৭ নভেম্বর উদ্‌যাপনে প্রস্তুতি সভা      ● হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ সাপ ও ডিম উদ্ধার      ● শিবগঞ্জে বালুর ভেতর থেকে জীবিত নবজাতক উদ্ধার      ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৫ জেলে উদ্ধার      ● পাবনায় ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন      
এআই সুবিধা ও ৯০ হার্টজ ডিসপ্লেসহ স্যামসাংয়ের নতুন ফোন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এ১৮ এলটিই স্মার্টফোন এনেছে স্যামসাং। ফোনটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সুবিধা, ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। স্যামসাং বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্যালাক্সি এ১৮ এলটিইতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি আছে ৫ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটিতে যুক্ত করা হয়েছে সার্কেল টু সার্চ সুবিধা। এর মাধ্যমে পর্দায় থাকা কোনো ছবি বা লেখার নির্দিষ্ট অংশে বৃত্ত এঁকে সহজেই সেটি খোঁজা যায়। এ ছাড়া রয়েছে একাধিক এআই এজেন্ট ব্যবহারের সুবিধা। ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৪ রেটিং দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য রয়েছে স্যামসাং নক্স ভল্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফোনটিতে ছয়টি বড় অপারেটিং সিস্টেম আপডেট এবং ছয় বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট দেওয়া হবে। লাইট ব্লু, কালো ও রুপালি—এই তিন রঙে গ্যালাক্সি এ১৮ এলটিই বাংলাদেশের স্যামসাংয়ের অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close