মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কালকিনিতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা      ● নতুন বেতন কাঠামোয় বাড়তে পারে বৈষম্য      ● মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত       ● রাত হলেই কাশি বাড়ে? অবহেলা নয়      ● যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবাষীকী পালিত      ● ইচ্ছেমতো পেইনকিলার খেলে হতে পারে যেসব ক্ষতি      ● বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ      ● রাজশাহীতে দুই হত্যা: লিটনসহ ৩৪ জনের পক্ষে আইনজীবী      ● শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরন      ● এআই দিয়ে তৈরি বাগদানের ছবি, একসঙ্গে দেখা যাবে রাফসান-সুনেরাহকে      ● স্পিডবোট পার্কিংয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা      ● ফরিদপুরে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন       
ইসরায়েলে পাল্টা হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১২:২৮ পিএম

ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শুক্রবার ভোরে ইসরায়েলের দিকে একযোগে ১০০টিরও বেশি ড্রোন ছুড়ে মারে ইরান।

শুক্রবার (১৩ জুন) সকালে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এসব ড্রোনের মধ্যে শক্তিশালী শাহেদ-১৩৬ ভেরিয়েন্টও রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ড্রোনগুলোকে মাঝ আকাশেই ভূপাতিত করার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ইরানি ড্রোনগুলো ইরাকের আকাশসীমা পেরিয়ে ইসরায়েলের দিকে এগিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, কয়েকটি ড্রোন ইসরায়েল অধিকৃত এলাকায় আঘাত হেনেছে।

পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্টও রয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এমন একটি ড্রোনকে ইরানি শাহেদ-১৩৬ ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা। এটিই পূর্ব ইরাকের উপর দিয়ে নিচু হয়ে পশ্চিম দিকে উড়ে যাচ্ছিল। এর মধ্য দিয়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে, বলছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছেন, সলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ দুই পরমাণু বিজ্ঞানীও নিহত হন। তাসনিম নিউজ জানিয়েছে, নিহত বিজ্ঞানীরা হলেন মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই এখন সম্ভাব্য পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কায় সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close