প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম

মাদারীপুরের কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোরী কুমার দাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মার্জিনা আক্তার।
সভা শেষে প্রধান অতিথি স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ করেন। এ ছাড়া বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ