
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নাসিরনগর কলেজ মোড়ে চেয়ারম্যান মার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সহ-সভাপতি একেএম খালেদ, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ও সদর ইউপি বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার।
মুসলেহ উদ্দিন সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের আহ্বায়ক ইমরান মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, আব্দুল বাতেন শরিফ, মো. তাকিউল ইসলাম, শরিফুল ইসলাম ভূঁইয়া, খারুল বাশার, চাতলপাড় ইউপি যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন, ধরমণ্ডল ইউপি সভাপতি ফরহাদ হোসেন, সদর ইউপি সভাপতি শেখ মুখলেছুর রহমান, ভলাকুট ইউপি সভাপতি তৌহিদ মিয়া, গোকর্ণ ইউপি সভাপতি তুষার মোল্লা ও ফান্দাউক ইউপি সভাপতি ফয়েজ আনছারী।
এ সময় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর উজ্জ্বল বাংলাদেশ গড়তে যুবদল বদ্ধপরিকর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ