মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত       ● রাত হলেই কাশি বাড়ে? অবহেলা নয়      ● যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবাষীকী পালিত      ● ইচ্ছেমতো পেইনকিলার খেলে হতে পারে যেসব ক্ষতি      ● বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ      ● রাজশাহীতে দুই হত্যা: লিটনসহ ৩৪ জনের পক্ষে আইনজীবী      ● শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরন      ● এআই দিয়ে তৈরি বাগদানের ছবি, একসঙ্গে দেখা যাবে রাফসান-সুনেরাহকে      ● স্পিডবোট পার্কিংয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা      ● ফরিদপুরে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন       ● হাওরে আমনের সবুজ পাতায় স্বপ্ন দেখছে কৃষক      ● শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা      
মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম

কিশোরগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সহকারী কমিশনার (ভূমি) মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল, কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) আবু জাফর মো. সালেহ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. উবাউদুল্লাহ, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক আলী রেজা সুমন, সাংবাদিক আমিনুল হক সাদি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শহিদুল্লাহ কায়সার এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ছালাতুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close