মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নতুন বেতন কাঠামোয় বাড়তে পারে বৈষম্য      ● মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত       ● রাত হলেই কাশি বাড়ে? অবহেলা নয়      ● যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবাষীকী পালিত      ● ইচ্ছেমতো পেইনকিলার খেলে হতে পারে যেসব ক্ষতি      ● বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ      ● রাজশাহীতে দুই হত্যা: লিটনসহ ৩৪ জনের পক্ষে আইনজীবী      ● শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরন      ● এআই দিয়ে তৈরি বাগদানের ছবি, একসঙ্গে দেখা যাবে রাফসান-সুনেরাহকে      ● স্পিডবোট পার্কিংয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা      ● ফরিদপুরে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন       ● হাওরে আমনের সবুজ পাতায় স্বপ্ন দেখছে কৃষক      
নতুন বেতন কাঠামোয় বাড়তে পারে বৈষম্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পিএম

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর পরিকল্পনা থাকলেও গ্রেডের হিসাব, উচ্চতর গ্রেড ও বাড়িভাড়া ভাতা নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। আগামী ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বর্ধিত বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে আইবাস++ ব্যবস্থায় বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে নতুন কাঠামোর বেতন না পাওয়ার আশঙ্কায় রয়েছেন। আপাতত তাঁদের পুরোনো কাঠামোয় বেতন দেওয়া হতে পারে; নতুন কাঠামোর বকেয়া পরে পরিশোধের কথা রয়েছে।

কর্মচারীদের দেওয়া হিসাব অনুযায়ী, নতুন কাঠামোয় ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৫ হাজার টাকা এবং ১২তম গ্রেডের ২৪ হাজার ৩০০ টাকা হলেও বেতন নির্ধারণের পর ১১তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন দাঁড়াচ্ছে ৩৭ হাজার টাকা, আর ১২তম গ্রেডের কর্মচারীর ৩৭ হাজার ৭০০ টাকা। ফলে তুলনামূলক নিচের গ্রেডে থাকা কর্মচারী বেশি মূল বেতন পাচ্ছেন। এ ছাড়া পদোন্নতি বা উচ্চতর গ্রেড পাওয়ার পর মূল বেতন বাড়লেও বাড়িভাড়া ভাতার হার কমে মোট আয় কমার আশঙ্কা রয়েছে। উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্যতা ও সময় নির্ধারণের নিয়ম নিয়েও জ্যেষ্ঠতা এবং বেতনবৈষম্যের উদ্বেগ তৈরি হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হয় এবং ৫ অক্টোবর থেকে বেতন নির্ধারণের কাজ শুরু হয়। অর্থ বিভাগ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন নির্ধারণ এখনো শেষ হয়নি। জটিলতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা। তবে ১ নভেম্বরের আগে সব সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সরকারি চাকরি   নতুন বেতন কাঠামো   জাতীয় বেতন স্কেল   সরকারি কর্মচারী   বেতন বৈষম্য   বাড়িভাড়া ভাতা   আইবাস++   অর্থ মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close