মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইচ্ছেমতো পেইনকিলার খেলে হতে পারে যেসব ক্ষতি      ● বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ      ● রাজশাহীতে দুই হত্যা: লিটনসহ ৩৪ জনের পক্ষে আইনজীবী      ● শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরন      ● এআই দিয়ে তৈরি বাগদানের ছবি, একসঙ্গে দেখা যাবে রাফসান-সুনেরাহকে      ● স্পিডবোট পার্কিংয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা      ● ফরিদপুরে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন       ● হাওরে আমনের সবুজ পাতায় স্বপ্ন দেখছে কৃষক      ● শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা      ● পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন      ● আনুশকার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন, কী দেখা গেল ভাইরাল ভিডিওতে      ● মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭      
বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ
প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:২৫ পিএম

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী কমলাপুর বাজারসংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে পল্লী বিদ্যুতের ঢাকা ও খুলনা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নির্ধারিত স্থান পরিদর্শন করেন পাইকগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম রঞ্জন কুমার সরকার।

মঙ্গলবার সকালে স্থান পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর বিএনপির সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং আসন্ন ৯ নম্বর চাঁদখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা তুষার কান্তি মণ্ডল এবং খুলনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রকৌশলী মো. কামরুল ইসলাম প্রমুখ।

এদিকে, মৌখালী কমলাপুর বাজারসংলগ্ন এলাকায় সাবস্টেশন নির্মাণের জন্য স্থান নির্ধারণ ও কর্মকর্তাদের পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বোপরি, স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত স্থানে সাবস্টেশন নির্মিত হলে চাঁদখালী ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা ও সরবরাহজনিত ভোগান্তি কমাতেও এটি সহায়ক হবে বলে আশা করছেন তাঁরা।








স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close