মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাজশাহীতে দুই হত্যা: লিটনসহ ৩৪ জনের পক্ষে আইনজীবী      ● শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরন      ● এআই দিয়ে তৈরি বাগদানের ছবি, একসঙ্গে দেখা যাবে রাফসান-সুনেরাহকে      ● স্পিডবোট পার্কিংয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা      ● ফরিদপুরে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন       ● হাওরে আমনের সবুজ পাতায় স্বপ্ন দেখছে কৃষক      ● শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা      ● পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন      ● আনুশকার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন, কী দেখা গেল ভাইরাল ভিডিওতে      ● মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭      ● কর্মসূচিতে ফ্যাসিবাদকে উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী      ● কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম      
রাজশাহীতে দুই হত্যা: লিটনসহ ৩৪ জনের পক্ষে আইনজীবী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে দুজনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আত্মসমর্পণ না করায় তাঁদের পলাতক বিবেচনায় এ আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষ জানায়, এ মামলায় মোট আসামি ৩৮ জন। তাঁদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক। বাকি ৩৪ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গত ১ অক্টোবর দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত দিনে তাঁরা হাজির না হওয়ায় তাঁদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের আবেদন জানায় প্রসিকিউশন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহী মহানগরের শেখেরচক এলাকায় লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে শাহ মখদুম কলেজের সামনে নিহত হন আনজুম সাকিব। এ ছাড়া সালমান ওরফে শিমুলসহ আরও অনেকে আহত হন। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে গত ৩০ জুলাই ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ১৮ আগস্ট ট্রাইব্যুনাল সেই অভিযোগ আমলে নেন।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  এএইচএম খায়রুজ্জামান লিটন   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   মানবতাবিরোধী অপরাধ   জুলাই গণঅভ্যুত্থান   রাজশাহী   স্টেট ডিফেন্স   হত্যা মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close